বুধবার ৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের মত ছাড়া তিস্তা চুক্তির সুযোগ নেই: সুষমা

sushma-swaraj-confn-PTI_0_0_1_1ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে না- এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মত ছাড়া এটি একেবারেই হওয়ার সুযোগ নেই।’ সুষমা স্বরাজের এই মন্তব্যের মাধ্যমে মোদির সফরে  তিস্তা নিয়ে চুক্তি হওয়ার সম্ভবনা একেবারেই কমে গেল বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা নিয়ে কোন চুক্তি হবে না কেননা এ ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন লাগবে। একইসঙ্গে তিনি এও বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন নেয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে পশ্চিমবঙ্গ মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল বলেছেন, তিনি ৫ই জুন বাংলাদেশে আসবেন আর পরদিন স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের পর দেশে ফিরে যাবেন।

নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *