ঢাকা: মানব পাচারের মাধ্যমে, যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন, সংস্থাটির মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন বলেন, মানবপাচারের মাধ্যমে অর্জিত অর্থ কেউ বিদেশ পাচার করছে কিনা-তাও খতিয়ে দেখা হবে। নিয়ম অনুযায়ী প্রতি মাসে দুদকের কার্যক্রমের ফিরিস্তি গণমাধ্যমের সামনে তুলে ধরার কথা থাকলেও, দীর্ঘ ৫ মাস পর এই সংবাদ সম্মেলন করা হলো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মামলা হয়েছে ১২৬টি।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply