মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

যৌন সহিংসতা বন্ধে আইন পর্যালোচনায় কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

cortযৌন হয়রানি ও যৌন সহিংসতা বন্ধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি আওলাদ আলী এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালসহ ১১ জনকে নিয়ে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে পরামর্শসহ প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

গারো তরুণী ধর্ষণের ঘটনার পর গত ২৫ মে রুল জারির পাশাপাশি একটি কমিটির তালিকা ৩১ মের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সে অনুযায়ী পাঁচটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আওলাদ আলীকে চেয়ারপার্সন করে এবং সদস্য হিসেবে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সাবেক আইজিপি ডক্টর ইনামুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপমা দেওয়ান এবং আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামালসহ ১১ জনের নাম প্রস্তাব করে একটি তালিকা জমা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *