বুধবার ৪ নভেম্বর ২০২৬

সমালোচনা এড়াতেই মোদির আগে আসছেন মমতা

mamotaবন্ধুত্বে ইতি! সমালোচনা এড়াতেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক বিমানে সোয়ারি হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই জল্পনা রাজনৈতিকমহলে। ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ পৌঁছনোর একদিন আগেই বাংলাদেশ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু যাওয়া নয়, প্রধানমন্ত্রীর দেশে ফেরার একদিন আগে ফিরেও আসছেন মমতা। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মাঝের একদিনই ঢাকায় থাকবেন তিনি। শনিবার নবান্নে খোদ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী ৬ জুন বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ ও ৭ জুন তাঁর ঢাকায় থাকার কথা। প্রধানমন্ত্রীর এই বাংলাদেশ সফরের মূল ইস্যু দীর্ঘদিন পড়ে থাকা স্থলসীমান্ত চুক্তির সমাধান। মোদির সফরে ২ দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে কিছু বাস পরিষেবা চালুও হতে চলেছে। নরেন্দ্র মোদি প্রথম থেকেই এই সফরে মুখ্যমন্ত্রীকে তাঁর সঙ্গী হিসেবে চেয়েছিলেন। কিন্তু, প্রশাসনিক কাজ থাকায় মোদি সফরসঙ্গী হতে চাননি খোদ মুখ্যমন্ত্রী।

কিন্তু, হঠাত করেই মোদির বাংলাদেশ সফরে সঙ্গী হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ঘিরে শুরু হয় জোর রাজনৈতিক জল্পনা। কিন্তু, হঠাৎ করে ফের সফরসূচিতে রদবদল! মোদীর সফরের আগেই বাংলাদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। হঠাত কেন এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম  ডেস্ক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *