মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

১ মাসে ৫৫ কোটি টাকা বিদ্যুৎ বিল!

biddut biilএক মাসে ৫৫ কোটি টাকা বিদ্যুৎ বিল হাতে পেয়ে হতভম্ব ও অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা। ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচীর কাদ্রু এলাকায় দুই রুমের একটি ছোট বাসায় থাকেন কৃষ্ণ প্রসাদসহ তার পরিবারের ৫ সদস্য। কয়েকদিন আগে এক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখেন, তার এক মাসের বিদ্যুৎ বিল এসছে ৫৫ কোটি টাকা।

বিল দেখে তার বৃদ্ধা মা এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে চিকিৎসার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ক্ষোভ প্রকাশ করে কৃষ্ণ প্রসাদ বলেন, এই অস্বাভাবিক বিলের জন্য তার মা মারাও যেতে পারতেন। তিনি এর জন্য দায়ী ব্যক্তিদের আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।

কৃষ্ণ প্রসাদ জানান, এই গরমেও পরিবারটি এয়ারকন্ডিশনার ব্যবহার করে না। রাঁচীতে প্রতিদিন ৭/৮ ঘণ্টা লোডশেডিং চলে। আর এখন ভারতের অনেক রাজ্যেই তাপদাহ চলছে।

ঝাড়খন্ডের বিদ্যুৎ বিভাগ ঘটনায় দুঃখ প্রকাশ করে দুই কর্মচারিকে সাময়িক বরখাস্ত করেছে। তারা বলেছে, এ ধরণের ভুল পরিবারটির বড় কোনো ক্ষতি করতে পারত।
ঘটনার তদন্তও শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।

নিউজ ওয়ার্ল্ডবিডি ডটকম  ডেস্ক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *