মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পোশাক কারখানার ভবন ধসে পড়েছে

gajipurঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গাজীপুরের পোশাক কারখানা ‘ডিগনিটি’ ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলা পর্যন্ত ধসে পড়েছে। গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে গতকাল দুপুরে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি স্টিল স্ট্রাকচারের ওপর নির্মিত বলে প্রচণ্ড গরমের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছিল তারা। সেইসাথে ভবন ধসেরও আশঙ্কা করছিলো তারা।

সাততলা ভবনএর কারখানাটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের ছুটি থাকায় শ্রমিকরা কারখানার বাইরে ছিলো বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল বিভাগ আর পুলিশ জানিয়েছে।

এরই মধ্যে ওই কারখানার বিপুল পরিমাণ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *