নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তেল বহনকারী ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল ৬০ জনের৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে৷ তবে সোমবারই তা প্রকাশ্যে আসে৷
ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসস্ট্যান্ডে ঢুকে পড়ে৷ আগুন লেগে যায় আশেপাশের যানবাহনে৷ ট্যাঙ্কার আগুনে ভস্মীভূত হয়ে যায় আরও ১২টি গাড়ি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, অনিটশা শহরের ঢালু পথে যাওয়ার সময় ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷দুর্ঘটনায় আহত মানুষকে অনিটশার দু’টি হাসপাতালে ভরতি করা হয়েছে৷



Leave a Reply