বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত-ইসরাইল পুরনো বন্ধুত্ব এবার প্রকাশ্যে

Modi-Netaniyahuপ্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ইসরাইল সফরে যাবেন৷‌ দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার জানালেন, চলতি বছরের কোনও এক সময় তিনি নিজে ইসরাইল, প্যালেস্টাইন এবং জর্ডান সফরে যাবেন, ওই অঞ্চলের সরকারগুলির সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে৷‌ সুষমার সেই সফরের পরেই ইসরাইল যাবেন মোদি৷‌

সুষমার এই ঘোষণা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে, তা হলে ভারত কি অবশেষে ইসরাইলের সঙ্গে তার পুরনো বন্ধুত্বকে প্রকাশ্যে আনতে চলেছে? এ ব্যাপারে মোদি সরকারের উদ্যোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে৷‌ এ বছর ফেব্রুয়ারিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন দিল্লিতে গিয়েছিলেন৷‌

গত মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তেল আবিব যান৷‌ তার পরেই পররাষ্ট্রমন্ত্রীর এই আগাম ঘোষণা৷‌ ইসরাইলের কয়েকটি খবরের কাগজ আগ বাড়িয়ে এমন মন্তব্যও করেছে যে, এর পর হয়ত জাতিসংঘ প্যালেস্টাইনের পক্ষ সমর্থন করার পুরনো অবস্থান থেকে  সরে আসবে ভারত৷‌ সে ইঙ্গিত ভারতের বর্তমান সরকারের দিক থেকে ইসরাইল পেয়েছে৷‌ একই সম্ভাবনার কথা গত বছর থেকেই ভারতে শোনা যাচ্ছে যে, আর হয়ত প্যালেস্টাইনের পাশে থাকবে না ভারত৷‌ সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ নীতিগত অবস্হানবদল হবে ভারত-ইসরােইল সম্পর্কের ক্ষেত্রে৷‌

১৯৫০ সালে ইসরাইল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর প্রথম যারা নবজাতক দেশটিকে স্বীকৃতি দেয়, ভারত তাদের অন্যতম৷‌ পরের ৬৫ বছরে প্রতিরক্ষা সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে দু’দেশের ঘনিষ্ঠতা সত্ত্বেও, সেই বন্ধুত্ব জাহির করার প্রবণতা কোনও তরফে দেখা যায়নি৷‌ বরং আন্তর্জাতিক মঞ্চে বরাবর প্যালেস্টাইনের পক্ষ নিয়েছে ভারত৷‌

১৯৯২ সালে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্তের পরও প্রকাশ্যে দু’দেশকে কাছাকাছি আসতে দেখা যায়নি৷‌ ২০০৩ সালে ইসরাইলি প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারনের ভারত সফরের সময়ও আনুষ্ঠানিকতার আড়ালে ঘনিষ্ঠতার স্বরূপ গোপনই থেকেছে৷‌ প্রতিরক্ষা সরঞ্জাম কেনা থেকে সাইবার অপরাধ দমনে প্রযুক্তিগত সহযোগিতা, ইসরাইল থেকে পাওয়া সব ধরনের সাহায্য নিয়েই বেশি শোরগোল যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক থেকেছে সরকার৷‌

মোদি জমানায় কি সেই ঐতিহাসিক অবস্হানের বদল ঘটতে চলেছে অবশেষে? প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার হলেও, মোদি এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় ইসরাইল সফর করেছেন৷‌ ইসরাইলের এখনকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা যখনই ওঠে, মোদি তাঁকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে অভিহিত করেন৷‌

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সময় বের করে সেই প্রিয় বন্ধুর সঙ্গে একান্তে বৈঠকও করেছেন মোদি৷‌ এবার প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর৷‌ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়েছেন, প্যালেস্টাইন নিয়ে ভারতের অবস্হানের পরিবর্তন হচ্ছে না৷‌ শুধু ইসরাইল নয়, প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ার পাঁচটি দেশ সফর করবেন, তার মধ্যে প্যালেস্টাইনও থাকবে৷‌

কলকাতা ব্যুরো

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *