মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

রানা প্লাজা ধস: ৪২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Rana+arrest_280413রানা প্লাজা ধসের দুই বছরের বেশি সময় পর দুই মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪২ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে অন্য মামলায় রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। সোমবার দুপুরে তিনি অভিযোগপত্র দুটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামানের দপ্তরে জমা দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাস স্ট্যান্ডে নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে পাঁচটি কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান। বাংলাদেশের ওই ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়ে উঠেছিল। ভবন ধসে প্রাণহানির ঘটনায় প্রথমে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে এজাহারে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে।

অভিযোগপত্র জমা দিচ্ছেন তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর অভিযোগপত্র জমা দিচ্ছেন তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর গ্রেপ্তারের পর সোহেল রানা (মাঝে) গ্রেপ্তারের পর সোহেল রানা (মাঝে) ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে। এ মামলা দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন বলে আদালতের নথিপত্র ঘেঁটে দেখা যায়।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *