মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

সিরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪০

dameskaদামেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি ক্লিনিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

সিরিয়ার হাসাকা প্রদেশের তুর্কি সীমান্তবর্তী শহর  কামিশলির মাইসালুন ক্লিনিকে ওই বিস্ফোরণ ঘটে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। আহতদের অনেকের অবস্থা সঙ্কটাপন্ন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময় ক্লিনিকটিতে জাতিসংঘের সহায়তায় শিশুদের টিকাদান কর্মসূচি চলছিলো।

নিউজওয়ারর্ল্ডবিডি ডটকম  ডেস্ক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *