বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফরিদ হোসেন টাইম ম্যাগাজিনে লিখছেন

Farid-Newsworldbdএপি থেকে অবসরে যাওয়া বাংলাদেশের অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন মার্কিন মুলুকের প্রভাশালী সাময়িকী ‘টাইম’-এ লেখা শুরু করেছেন। ম্যাগাজিনটির আগামী সংখ্যায় তার লেখা প্রকাশ হচ্ছে বলে ফরিদ হোসেন বুধবার জানিয়েছেন। দীর্ঘদিন পর আবারো টাইম ম্যাগাজিনে লেখা শুরু করায় তিনি নিজেও উৎফুল্ল বলে তার ফেসবুক স্ট্যাটাসেও জানিয়েছেন।

গত ২০১৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরো প্রধান হিসেবে অবসের যান ফরিদ হোসেন অবসর। এপি’র নিয়মানুযায়ী ৬০ বছরে অবসরে যেতে হয়। সেই নিয়ম মেনেই ফরিদ হোসেন এপি’তে ২৭ বছর চাকরি শেষে অবসরে যান।

এপি থেকে ফরিদ হোসেনের অবসর প্রসঙ্গে সংস্থাটির সাউথ এশিয়া ব্যুরো চীফ টিম সুলিভান সেই সময় বলেন, ‘দুই যুগেরও বেশি ধরে ফরিদ হোসেন টাইফুন থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি ও সামরিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন। তার অনুপস্থিতি আমরা গভীরভাবে উপলব্ধি করবো।’

সম্মানজনক এই ম্যাগাজিনে ফরিদ হোসেনের লেখা শুরু করায় নতুন প্রজন্মের অনলাইন সংবাদপত্র নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
১৫০৫ ঘণ্টা, জুন ৩, ২০১৫

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *