বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেয়রের ভাইঝির পর পুলিশ পেটাল ডালমিয়ার নাতি

aditya-dalmia-655x360ফের শহরে মার খেল পুলিশ। মেয়রের ভাইঝির ঘটনার রেশ কাটেনি এখনও। কনস্টেবলকে মারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার পুলিশকে মারধরের অভিযোগ উঠল জগমোহন ডালমিয়ার নাতির বিরুদ্ধে।

বুধবার দুপুরের ঘটনা। ইএম বাইপাসের ধারে অভিষিক্তা বাস স্টপের সামনে এই ঘটনা ঘটেছে। ইস্ট যাদবপুর থানা এলাকার ঘটনা। গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মারধর করা হয়েছে পুলিশকর্মী অম্লান মুখোপাধ্যায়কে। ঘটনায় বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার নাতি আদিত্য ডালমিয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালককে বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় বাধা দেন কর্তব্যরত পুলিশকর্মী। গাড়ির পিছনের সিটে বসেছিলেন আদিত্য। তিনি নেমে এসে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেন। সেই বিতর্ক চরম পর্যায়ের পৌঁছলে পুলিশকে মারধর শুরু করে আদিত্য। অভিযোগ পুলিশের হাত থেকে ওয়াকিটকি কেড়ে নিয়ে বলে, ”আপনার কি করার আছে করুন।” দাদু ডালমিয়া, এই বলে হুমকিও দেয় ১৫ বছরের আদিত্য।

মাত্র দু’সপ্তাহ আগেই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝি দেবপ্রিয়াকে নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার আর সেই বিতর্কে জড়াতে চায় না পুলিশ। ইতিমধ্যেই মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা ব্যুরো

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *