জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে ২০১৪ সালের ৮ এপ্রিল বিয়ে করেছেন অলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ফেসবুকের মাধ্যমে এমনই দাবি করেছেন হ্যাপি। ঘটনা মিথ্যে নয়, তবে কাল্পনিক!
সম্প্রতি ফেসবুক স্মৃতিচারণায় তিনি লিখেছেন – ‘ম্যারিড উইথ রুবেল হোসেন’। আর সবশেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন – হ্যাঁ আমার একটা কল্পনার রাজ্য আছে যেখানে আমার বিয়ে হয়েছে রুবেলের সাথে, সংসারও করি। তবে যেই রুবেলের সাথে আমি কল্পনাতেই বসবাস করি সে এক বছর আগের রুবেল। এখনকার রুবেল না। কল্পনার মধ্যে রুবেল ঠিক আগের মত আমাকে ভালবাসে, ঠিক আগের মতই হারানোর ভয়ে থাকে। আমি কোনভাবেই মানি না রুবেল আমার জীবনে নেই। আমার সাথে রুবেল হয়তো অভিনয় করেছে, আমি তো করিনি।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply