গুগলের সার্চ ইঞ্জিনে শীর্ষ ১০ অপরাধীর ছবি অনুসন্ধান (সার্চ) করলে যাদের ছবি পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই ‘ভুল বোঝাবুঝি ও গড়বড়’ করার জন্য গুগল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ইমেজ সার্চে সার্চ দিলে যে ছবি আসে এবং যে সমস্যা হয় তাতে গুগলের কোনো মতামত প্রকাশিত হয় না। অনেক সময় ইন্টারনেটে ছবিকে এমনভাবে বর্ণনা করা হয় তাতে নির্দিষ্ট বিষয়ে সার্চ দিলে বিস্ময়কর ফল দেখায়। এ ধরনের গড়বড় ও ভুল বোঝাবুঝির জন্য আমরা ক্ষমা চাইছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ফল দেখানো বন্ধ করতে আমরা ক্রমাগত আমাদের এলগরিদম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘টপ টেন ক্রিমিনালস ইন ইন্ডিয়া’ সার্চ দিলে যে ফল দেখায় তাতে নরেন্দ্র মোদির ছবি আসার কারণ হচ্ছে ব্রিটেনের একটি পত্রিকায় ব্যবহৃত নরেন্দ্র মোদির ছবি ও এর ভুলভাবে উপস্থাপন করা উপাত্ত। এ ক্ষেত্রে মোদিকে দেখানোর অর্থ হচ্ছে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে মোদি বিভিন্ন সংবাদমাধ্যমে যা বলেছেন এবং সেই খবরে প্রদত্ত তাঁর ছবিটি ইমেজ সার্চে উঠে আসে।
ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply