বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক হিন্দু গৃহবধূর সঙ্গে যৌনমিলনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় গৃহবধূ আত্মহত্যা করেছে। যশোরের চৌগাছা পৌর এলাকার মাছবাজার সংলগ্ন ঋষিপাড়া মহল্লার ওই গৃহবধূ মঙ্গলবার ২ জুন দুপুরে আত্মহত্যা করে।
জানা গেছে, চৌগাছা পৌর মাছ বাজার এলাকার ঋষিপাড়ার বাসিন্দা রাজন কুমার (২৫)-এর স্ত্রী ববিতা রানী (২০) স্থানীয় কুঠিপাড়া মডেল প্রাইমারী স্কুলে ঝাড়ুদারের কাজ করতেন। তাদের চার বছর বয়সী একটি শিশু সন্তানও রয়েছে। রাজন কুমার স্থানীয় বাজারে কুলির কাজ করেন।
এলাকাবাসী জানান, গরীব অসহায়ত্বের সুযোগ নিয়ে ববিতা রানীর পিছু নেয় পৌর এলাকার কারিগরপাড়া মহল্লার বাসিন্দা জামাত আলীর ছেলে রানা (২৫)। সে বিভিন্ন সময়ে ববিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে ববিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। এক পর্যায়ে রানা ওই এক সন্তানের জননীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে। সুচতুর রানা এই যৌন মিলনের দৃশ্য তার মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে গত ৩১ মে তার এই ভিডিও সে স্থানীয় বাজারের কম্পিউটার দোকানে দিয়ে ইন্টারনেট ছড়িয়ে দেয়। দু’একদিনের মধ্যে এই ভিডিওর কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। লজ্জা আর অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সহজ সরল ববিতা রানী মঙ্গলবার দুপুর আড়াইটায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার খবরে এই ঘটনার নায়ক রানা পলাতক রয়েছে।
তার ০১৭২৬-৯৩৩১৩০ নম্বর মোবাইল ফোন বন্ধ রয়েছে, এমনকি চৌগাছা বড় বাজারে রানার নিজের ব্যবস্যা প্রতিষ্ঠান সেই থেকে বন্ধ।
সন্ধ্যায় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে বুধবার বিকালে কুঠিপাড়া শশ্মানে তাকে দাহ করা হয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় একটি আত্মহত্যা মামলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও এই আত্মহত্যর ঘটনায় নানা গুঞ্জন শুনছি। তদন্ত চলছে, প্রমাণ পেলে অপরাধির বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদদাতা, যশোর
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply