বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতা-ঢাকা-আগরতলা বাসে উদ্বোধনেই ত্রুটি: প্রশ্নের মুখে শ্যামলীর পরিষেবা

Dhaka-Photo-Agartola-Bus-Serviceআনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতেই ধাক্কা খেল কলকাতা-ঢাকা-আগরতলা রুটের বাস সেবা। বৃহস্পতিবার ৪ জুন বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ পতাকা নেড়ে তার কার্যালয়র সামনে থেকে এই বাসের শুভ সূচনা করেন। কিন্তু বাসটি ছাড়তে গিয়েই এতে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। ফলে যাত্রীদের অন্য বাসে করে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দর এলাকায়। সেখান থেকে যাত্রীদের কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী অন্য একটি বাসে করে যাত্রীদের ঢাকা তথা আগরতলার দিকে নিয়ে যাওয়া হয়। কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ বলেছেন, যান্ত্রিক ত্রুটি থাকায় বাসটি ছাড়া যায়নি। বাসটি সারিয়ে আগামীকাল শুক্রবার ঢাকায় পাঠানো হবে। এর আগে অবশ্য গত মঙ্গলবার এই বাসটির ট্রায়াল রানে পশ্চিমবঙ্গ ও আগরতলা রাজ্যের কর্মকর্তারা কলকাতা থেকে আগরতলা যান।

৪ জুন বাস উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।

উদ্বোধনী ভাষণে মমতা বলেন, এই বাস সার্ভিসের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

বাসের প্রথম যাত্রায় ছেন ৪৫ জন যাত্রী। এঁদের মধ্যে রয়েছেন ২৪ জন সাংবাদিক। আরও আছেন পশ্চিমবঙ্গের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।

কলকাতা থেকে এই বাস সোম, বুধ ও শুক্রবার ছাড়া হবে। আর আগরতলা থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।

কলকাতা থেকে এই সার্ভিস চালাবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম-এর লাইসেন্স নিয়ে শ্যামলী যাত্রী পরিবহন এবং ঢাকা থেকে এই পরিষেবা চালাবে বিআরটিসির লাইসেন্স নিয়ে শ্যামলী পরিবহন। এখন আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। এই নতুন রুটের কারণে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র ৫১৩ কিলোমিটারে।

বাসের ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণের জন্য বাস কর্তৃপক্ষ দুই হাজার রুপির (প্রায় ২৪০০ টাকা) প্রস্তাব দিয়েছেন। তবে এখনো ভাড়া চূড়ান্ত হয়নি।

দ্বিতীয় পর্যায়ে ৬ জুন ঢাকায় এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার সঙ্গে এই প্রথম আগরতলার সরাসরি বাস চালু হলো। ১ জুন এই রুটে পরীক্ষামূলকভাবে একটি বাস যায়।

এর আগে ১৯৯৯ সালের ১৯ জুন ঢাকা কলকাতার মধ্যে প্রথম বাস চালু হয়। আর ২০০১ সালের ১১ জুলাই চালু হয় ঢাকা-আগরতলার মধ্যে।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *