বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ইলিশের আবদার জানাতে ভুলবেন না মমতা

hilsha-mamota-modiতিন বছর ধরে ভারতে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। দেশের বাজারের চাহিদা মেটাতে সরকারের এই রফতানি নিষেধাজ্ঞা। এ নিয়ে ভারতের পক্ষ থেকে সরকারের কাছে ইলিশ রফতানি নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে ইলিশ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করেছেন। এরপরেও ভারতে ইলিশ রফতানি না হওয়ায় হতাশ পশ্চিমবঙ্গের ব্যাবসায়ী ও সাধারণ মানুষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরে ইলিশ রফতানির উপর সরকারের নিষেধাজ্ঞা উঠবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। সাধারণ মানুষও এই সফরকে ঘিরে আশায় বুক বাঁধছেন।

২০১১ সালে কার্যত শেষবারের মতো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি হয়েছিল। ২০১২ সালের শুরুতে মাত্র ৪/৫ দিন ইলিশ যায় ভারতে। এর পর সরকারের নিষেধাজ্ঞায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ইলিশ রফতানি৷ এ কারণে কোটি কোটি টাকার ব্যবসা বন্ধের পাশাপাশি পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে ইলিশপ্রিয় ভারতীয় বাঙালিদের। চোরাইপথে সামান্য  কিছু ইলিশ গেলেও তা সাধারণ বাঙালিদের ধরাছোঁয়ার বাইরে৷

ইলিশ রফতানি ফের চালু করার আবেদন নিয়ে এর পর রাজ্য এবং কেন্দ্র সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছেও বারে বারে আবেদন জানান এই পাশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা৷ কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি৷ অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানিতে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানান৷ সেক্ষেত্রে তিস্তার পানি দেওয়ার জন্য পাল্টা শর্ত দেন শেখ হাসিনা৷ ফলে বিষয়টি এখনও ফলপ্রসূ হয়নি৷ এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কর্মসূচি তৈরি হয়৷ এর পরেই নতুন করে আশার আলো দেখেন পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা৷

পশ্চিমবঙ্গ হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান, সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কর্মসূচি ঘোষিত হওয়ার পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিতভাবে আবেদন জানানো হয় যে, এই সফরে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচ্য বিষয়গুলির মধ্যে যেন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টিও থাকে৷ পশ্চিমবঙ্গ হিলসা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের আশা, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যেহেতু একসঙ্গে এই সফরে যাচ্ছেন, ইলিশ আমদানির বিষয়টি নিয়ে নিশ্চয়ই ইতিবাচক আলোচনা হবে এবং ইলিশ রফতানির ওপর থেকে সব বাধা কেটে যাবে৷-সূত্র: আজকাল।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *