মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ঢাকায় টুইটে তৎপর মোদি

modituit20150606164629দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তিনি। কিছুক্ষণ পরপরই টুইট করছেন তার সফর নিয়ে। তার টুইটগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলছে।

বাংলাদেশে এসেই তিনি একটি টুইট করেন। টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। (Hello Bangladesh. I bring with me the affection & goodwill of the people of India. Thank you PM Sheikh Hasina for the warm welcome. I look forward to a very good visit that will strengthen ties between India & Bangladesh.) টুইটটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ১০৬৩০৪টি লাইক এবং ২৮০৬টি শেয়ার হয়ে যায়।

এরপর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে টুউট করেন মোদি। শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে হোটেল সোনারগাঁওয়ে ফিরে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা। (Saluting an icon of democracy, a towering personality & a great friend of India, Bangabandhu Sheikh Mujibur Rahman.) লেখাটিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ৫৭৬টি শেয়ার ও ১৪২৫৩টি লাইক পড়ে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার সকাল সোয়া ১০টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *