বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘স্লিম’ হতে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় অভিনেত্রী

2222আরতী আগরওয়াল। ভারতের হায়দরাবাদের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী। শনিবার ভোররাতে আমেরিকার আটলান্টায় মৃত্যু হয়েছে একত্রিশ বছর বয়সী আরতির। শরীরের বাড়িতি মেদ ঝরাতে আমেরিকায় গিয়ে লাইপোসাকশান করিয়েছিলেন এই অভিনেত্রী।

এমনিতেই তিনি ছিলেন অসাধারণ সুন্দর। দক্ষিণ ভারতীয়দের সৌন্দর্যের সংজ্ঞায় তাকে রূপবতীই বলা হতো। দক্ষিণী পুরুষ তথা দর্শকদের কাছে ছিলেন স্বপ্ন দেবী। কিন্তু ওই যে বলিউডি ‘জিরো সাইজ’ এর খপ্পড়ে পড়ে হতে চেয়েছিলেন ‘স্লিম’। আমেরিকায় গিয়েছিলেন কৃত্রিম উপায়ে মেদ কমাতে। কমছিলও কিছু। কিন্তু শরীর আর সইলো না। শনিবার তিনি মারাই গেলেন। তার অকাল মৃত্যুর খবর ভারতে এসে পৌঁছালে ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

ম্যানেজার ঊমা শংকর শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে জানান, মাসখানেক আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপর সুস্থই ছিলেন এই অভিনেত্রী। কিন্তু, শুক্রবার গভীর রাতে হঠাৎ তার বুকে যন্ত্রণা অনুভূত হয়। হাসপাতালে পৌঁছানোর সময়টুকুও তিনি পাননি। তার আগে রাস্তাতেই মৃত্যু হয় জনপ্রিয় এই হায়দরাবাদি অভিনেত্রীর। আটলান্টা থেকে গাড়িতে ২০ মিনিটের পথ এগ হারবার, সেখানেই আরতির পরিবারের সদস্যরা থাকেন।

দক্ষিণে তুমুল জনপ্রিয় হলেও, তার শুরুটা হয়েছিল হিন্দি ছবিতে। প্রথম ছবি ’পাগালপান’। তার পরেই আরতি চলে যান টলিউডে। প্রথম ছবি `নুভু নকু নাচাভ`, বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। প্রথম ছবিই বাম্পার হিট। এর পর আর তাকে ফিরে তাকাতে হয়নি। চিরঞ্জীবী, নাগার্জুনা, মহেশ বাবু দক্ষিণের সব বড় নায়কের সঙ্গেই অভিনয় করেছেন আরতি।

শনিবার দক্ষিণী এই অভিনেত্রীর অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন টলিউডের কলাকুশলীরা। মাত্র এই কয়েক বছরের অভিনয়-জীবনে প্রচুর ছবিতে কাজ করছেন আরতি আগরওয়াল। আমেরিকা থেকে সম্প্রতি ফিরে নতুন কয়েকটি ছবিতে সইও করেছিলেন।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *