প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জামদানির আদলে তৈরি করা একটি শতরঞ্জি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের অন্ধপ্রদেশের ভেঙ্কটাগিরি এলাকার হাতেবোনা শতরঞ্জি এটি। ৬ জুন শনিবার বিকেল সাড়ে ৪টা দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে এটি তুলে দেন নরেন্দ্র মোদি।
শতরঞ্জিটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লর জেলার ভেঙ্কটাগিরি থেকে নিয়ে আসা। ভেঙ্কটাগিরি তাত শিল্পের জন্য বিখ্যাত। শতরঞ্জিটিতে দু`দেশের ইতিহাস ঐতিহ্যের ছাপ রয়েছে। এতে কল্পবৃক্ষ ও কামধেনু নামে দুটি প্রতিকৃতি রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সরকারি সফরে ৬ জুন সকাল সোয়া দশটায় ঢাকা আসেন। বিকেলে তিনি ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে দুই প্রধানমন্ত্রীর একান্তে বৈঠকের পর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শীর্ষ বৈঠকে বসেন। এর আগে দুই দেশের মধ্য স্থলসীমান্ত চুক্তি ও এর প্রটোকল হস্তান্তর করা হয়।এছাড়া ঢাকা-শিলং-গুয়াহাটি ও আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply