বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় কী খেলেন মোদি? শত পদ নয় মেনুতে ২০ খাবার

menu_Modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ৬ জুন ঢাকা আসেন। ফিরে যাচ্ছেন রবিবার রাতেই। মোদির ঢাকা সফরের অন্যতম আগ্রহের কেন্দ্রে ছিল খাবারের আয়োজন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এতোদিন তার খাবারের মেনুতে ১০০ পদ থাকবে বলে নানা ধরনের গপ্প লেখা হয়েছে। এমনকি রবিবারও কলকাতার একটি বড় পত্রিকা লেখে মোদিকে নাকি প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’-এ ১০০ পদ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আদপে মোদি তো শেখ হাসিনার বাসভবনে যাননি। প্রথমদিন রাতে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর জন্য নৈশভোজের আয়োজন করেন। এছাড়া সফরের শেষদিন দুপুরে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবনে মধ্যাহ্নভোজ সারেন মোদি।

যাই হোক, নিরামিষভোজী মোদি কে কি দিয়ে আপ্যায়ন করলো ঢাকা?

শনিরবার রাতে রাতে হোটেল সোনারগাঁওয়ে নরেন্দ্র মোদির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসিনার সহকারী প্রেস সচিব আসিফ কবীর জানান, সবচেয়ে কাছের প্রতিবেশী প্রধানমন্ত্রীর জন্য খাবারের টেবিলে ছিল অন্তত ২০ রকমের পদ, সবই আমিষহীন। ভোজন শুরু হয়েছিল টমেটো ও বাসিল দিয়ে বানানো স্যুপ দিয়ে। এরপর একে একে আসতে থাকে হায়দরাবাদের সবজি বিরিয়ানি, পটলের দোলমা, পনির-বাটার মাসালা, খামান ধোকলা, ভেজিটেবল শামি কাবাব, বাগারা বেগুন, খিচড়ি, ডাল তড়কা, পুরি, চাপাতি, নান, বিভিন্ন রকমের সালাদ ও কাঁচা আমের চাটনি। খাবার শেষে মিষ্টান্ন হিসেবে ছিল রসগোল্লা, মিষ্টি, দই। সঙ্গে ছিল রসালো সব মৌসুমী ফল। চা ও কফি তো ছিলই।

খাবারের স্বাদ ঠিক রাখতে এ দেশের পাচকদের সঙ্গে মোদির নিজস্ব পাচকও হাত লাগিয়েছিলেন।

নরেন্দ্র মোদির সম্মানে রবিবার বঙ্গভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা যায়, এমনিতে সরিষা দিয়ে তৈরি ‘খান্দভি’ নামের এক ধরনের গুজরাটি খাবারের প্রতিও মোদির দুর্বলতা আছে। এ ছাড়া ভিণ্ডি কড়ি (ঢেঁড়স আর দুধ দিয়ে তৈরি পদ), আমের বিভিন্ন রকমের চাটনি এবং কাঠবাদাম ও পেস্তার মিশ্রণে তৈরি মিষ্টি জাতীয় খাবারও বিশেষ পছন্দ তাঁর। ভিণ্ডি কড়ি অর্থাৎ ঢেঁড়স আর দুধ দিয়ে তৈরি একটি পদ।

নেপালে সার্ক শীর্ষ সম্মেলন চলার সময়ই ভারতের প্রধানমন্ত্রীর অন্য ধরনের খাদ্যাভ্যাস সংবাদমাধ্যমের নজরে আসে৷‌ সাংবাদিকরা রীতিমত খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, কী কী খেতে পছন্দ করেন তিনি৷‌ তখনই মোদী জানিয়েছিলেন, তিনি খিচুড়ি খেতে ভালবাসেন৷‌ এছাড়া যে কোনও সবজি৷‌ খাওয়া নিয়ে কোনও বিলাসিতা নেই তাঁর৷‌ তিনি চান না যে তাঁর খাওয়া দাওয়া নিয়ে লোকে অসুবিধেয় পড়ুক৷‌ তিনি স্রেফ সুস্থ, সবল থাকতে চান৷‌

গত সেপ্টেম্বরে মোদী যখন রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে যান, তখন নবরাত্রি পালিত হচ্ছিল ভারতে৷‌ দিনক্ষণ মেনে নবরাত্রির উপোস করছিলেন মোদী৷‌ যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ওবামার দেওয়া নৈশভোজে খাবার খাওয়া দূরে থাক, এক চুমুক জলও খাননি তিনি৷‌

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মোদি প্রথমবারের মতো ৬ জুন শনিবার সকালে বাংলাদেশে আসেন। রবিবার রাতেই তিনি নয়াদিল্লি ফিরে যাবেন।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *