বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদির ঢাকা সফর ইন্দো-বাংলা সম্পর্কে নতুন দিগন্ত: ভারত

jayshankarভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর শেষে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নতুন দিগন্ত উন্মোচন করেছে। যা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে। রবিবার ৭ জুন ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে তিনি এ মন্তব্য করেন। নরেন্দ্র মোদির দুইদিনব্যাপী সরকারি সফরের দ্বিতীয়দিনে এ যৌথ ঘোষণা পাঠ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব।

জয়শঙ্কর বলেন, সফরের দ্বিতীয়দিনে বাংলাদেশের বিরোধী দলের নেতাসহ বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে বিভিন্ন ব্যবসায়ী নেতার সঙ্গেও বৈঠক করেন তিনি।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, খুলনা-কলকাতা রুটে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস চালু বিষয়ে এর সম্ভাব্যতা যাছাই চলছে। আশা করি অচিরেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা যাবে। আমরা বাংলাদেশসহ নেপাল-ভুটান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করছি। ভেড়ামারা থেকে বহরমপুর পর্যন্ত বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের কাজ চলছে।

তিনি আরও বলেন, আমরা অবশ্যই গণতন্ত্রের পক্ষে। তবে একই সঙ্গে জঙ্গিবাদ এবং ধর্মীয় মৌলবাদের বিরোধীতা করি। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেন্যদের সম্মাননা দিয়ে বাংলাদেশ আমাদের গর্বিত করেছে। এতে আমাদের সম্পর্ক আরও সুদূঢ় হবে।

সংবাদ সম্মেলনে ভারত সরকারের মুখপাত্র বিকাশ স্বরূপ, ঢাকায় নিযুক্ত হাইকমিশনার পঙ্কজ শরণ ও ফার্স্ট সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *