বুধবার ৪ নভেম্বর ২০২৬

সম্মতি না থাকলে ধর্ষণ হয় কী করে: টোটারাম

totaram_650x400_81433618947ছেলে-মেয়ের সম্মতিতে ধর্ষণ হয় বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও সমাজবাদী দলের নেতা টোটারাম যাদব। গতকাল শনিবার ভারতের উত্তর প্রদেশে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে জানা যায়, গতকাল উত্তর প্রদেশের একটি জেলার কারাগার পরিদর্শন করেন টোটারাম যাদব। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সমাজবাদী দলের জ্যেষ্ঠ এই নেতার কাছে গণমাধ্যমকর্মীরা রাজ্যে ধর্ষণের ঘটনা কমবে কি-না জানতে চান। এর উত্তরে এ মন্তব্য করেন যাদব। তিনি বলেন, ‘ধর্ষণ কী? এটা কিছু না। ছেলে-মেয়ে পরস্পরের সম্মতিতে ধর্ষণ হয়।’

পরে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। টোটারাম যাদব বলেন, ধর্ষণ দুই ধরনের। একটা জোর করে করা হয়। আরেকটি পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে হয়।

টোটারাম যাদব উত্তর প্রদেশের প্রসেসিং অ্যান্ড কনস্ট্রাকশন কো অপারেটিভ ফেডারেশন লিমিটেডের প্রধান।

এর আগে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদব। মুম্বাইতে দুটি গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ষণের শাস্তি কী মৃত্যুদণ্ড হওয়া উচিত? ছেলেরা এ রকম ভুল করতেই পারে।

বিদেশ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *