বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদাকে মোদি কি বললেন, জানতে পারছে না শরিকরা

khaleda_modi_newsworldbdবিএনপি চেয়ারপারসন ও বিএনপির পাঁচজন নেতা বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক করার পর এখনও কিছুই জানতে পারেননি ২০ দলীয় জোটের অনান্য দলের নেতা। এমনকি ওই সব দলের প্রধানরাও কিছু জানেন না। মিটিং করার আগে ও পরে বিএনপির চেয়ারপারসন ও তার তরফ থেকে কোনো নেতা ২০ দলীয় জোটের অন্যান্য নেতাদের সঙ্গে কথা এই বিষয়ে কি কি নিয়ে আলোচনা করবেন তা নিয়ে কথা বলেননি। বৈঠক করার পর কি কথা হয়েছে, খালেদা তার কাছে ঠিক কি বলেছেন এবং এর জবাবে মোদি কি বলেছেন, সেই ব্যাপারেও তারা কোন কিছু জানতে পারেননি। জানার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির তরফ থেকে তাদেরকে কিছুই বলা হচ্ছে না। শরিক দলগুলোর প্রধানদের সঙ্গেও বিএনপির তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে না। এই অবস্থায় তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারাও মোদি খালেদার বৈঠক নিয়ে হিসাব মিলানোর চেষ্টা করছেন। বিএনপি ও তার কুড়িদলীয় জোটের শরিকদের সূত্রে এই তথ্য জানা গেছে।

এই ব্যাপারে ২০ দলীয় জোটের সদস্য অন্যতম একটি দলের চেয়ারম্যান নাম না প্রকাশের শর্তে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম-কে বলেন, বিএনপি চেয়ারপারসন আমাদের জোট নেত্রী। তিনি মোদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করার পর মোদির সঙ্গে কোন কোন বিষয়ে কথা বলেছেন, কি কথা বলেছেন আর মোদি বা কি বলেছেন এর কোন কিছ্ইু এখনও আমাদেরকে জানানো হয়নি। আমরা কিছুই বুঝতি পারছি না ঠিক রাজনীতিতে কি হতে যাচ্ছে বা কোন দিকে মোড় নিবে আগামীর রাজনীতি।

তিনি বলেন, মোদি যাওয়ার পর দিনই বিএনপির নেতাদের বিরুদ্ধে এক মামলার চার্জশিট গঠন হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। আবার ৩১ জন নেতাকে একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন। সমঝোতারও লক্ষণ। তবে সরকার এখনই বিএনপির সঙ্গে সমঝোতা করবে সেটা মনে হচ্ছে না। এমন হতে পারে যে সরকারের উপর কিছুটা চাপ থাকতে পারে।

তিনি আরো বলেন, হঠাৎ রাজনীতিতে যে পরিবর্তন এই সব সিদ্ধান্ত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানেন না। বিশেষ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানতেই পারবেন না। কারণ তিনি রাজনীতির ওই পর্যায়ে জড়িত নন। কোর কমিটিতেও নেই। যারা কোর কমিটিতে আছেন রাজনীতি করেন তারাই এটা জানবেন। এই কারণে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন না করা ও বিএনপি নেতাদের অব্যাহতি দেওয়ার বিষয়টি আসলে অনেক উপরের রাজনৈতিক সিদ্ধান্ত। সেটাই কার্যকর করা হয়েছে।

একই বিষয়ে একটি দলের পার্টির প্রধান বলেন, আসলে মোদির সঙ্গে আমাদের জোট নেত্রীর কি কথা হয়েছে সেটা আমরা জোটের অন্য কোনো নেতাই জানি না। আমাদের সঙ্গে তাদের (বিএনপি’র) কোনো যোগাযোগ নেই। তাই এই বিষয়টি নিয়ে আমরা অন্ধকারে রয়েছি। তিনি বলেন, মোদি এলেন আর বৈঠক করলেন মানে এই নয় যে বিএনপির আন্দোলন আবার শুরু করলেই ভারত সমর্থন দিবে।

বাংলাদেশে জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, মোদির সঙ্গে আমাদের জোট নেত্রীর কি কথা হয়েছে সেটা আমি জানি না। আমার সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। তবে এটা বলতে পারি মোদি বাংলাদেশ সফরের একদিন পার হতে না হতেই বিএনপির ৩১ নেতাকে মামলা থেকে অব্যাহতি দিচ্ছে, আবার এক মামলায় চার্জ গঠন না করে পিছিয়ে দিয়েছে। এগুলো সবই রাজনৈতিক ব্যাপার। আর এটা মোদি যাওয়ার ২৪ ঘন্টা পার না হওয়ার মধ্যেই ঘটনার বিষয়টি এমনি এমনি হয়েছে সেটা মনে করছি না।

পার্থ বলেন, আগামী দিনে রাজনীতিতে অনেক চমক আছে। অনেক খেলাও আছে। সেই খেলা সফল হবে কিনা আমি জানি না। তবে সব কিছু ২০১৯ এর জন্য বসে থাকবে না।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *