মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর অনুমতি দিল না সৌদি আরব

downloadচলতি বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা আরো ২৫ হাজার বৃদ্ধি সংক্রান্ত আবেদন নাকোচ করেছে সৌদি সরকার। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারি সচিব (হজ্জ) বেগম হাসিনা শিরিন বিষয়টি নিশ্চি করে হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানিয়েছেন।

বাংলাদেশের কোটা অনুযায়ী ১ লাখ ১ হাজার ৭৫৮ জনকে এবার হজ পালনে সৌদি আরব পাঠানো হবে। এর বাইরে প্রায় ৩০ হাজার হজ গমনেচ্ছু আগেই বিভিন্ন এজেন্সির কাছে রেজিস্ট্রশন করে টাকাও জমা দিয়েছিলেন। এদের হজে পাঠানোর চেষ্টা করছিল সরকার।

কোটা বাড়ানোর আবেদন নাকচের পর ধর্ম মন্ত্রণালয় বলছে, নির্ধারিত কোটার মধ্যে যেসব এজেন্ট যে পরিমাণ হজ যাত্রী পাঠানোর জন্য যোগ্য বিবেচিত হয়েছেন তাদেরকে আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা, বাড়ি ভাড়া ও মোয়াল্লেমদের সঙ্গে চুক্তিসহ যাবতীয় কাজ শেষ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে এসব কাজ শেষ না করলে হজ এজেন্টরা তাদের যাত্রী পাঠাতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছর হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম উড়োজাহাজটি উড়বে আগামী ১৬ অগাস্ট। হজ ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় এখনও কোটা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি অনুমতি পাওয়া যায় তখন রেডিও, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তা জনগণের কাছে প্রচার করা হবে। তবে সৌদি সরকার কোন ব্যাপারে একবার নাকচ করলে সাধারনত সে ব্যাপারে অনুমতি দেয়না।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *