বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ৮ জুন এ বিষয়ে আদেশ জারি করেছে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জয়নাল আবেদীনকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ গত ২৫ মে শেষ হয়। এখন তার স্থলাভিষিক্ত হলেন জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্ব পালন করেছেন। জয়নাল আবেদীন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply