রেলপথকে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের আরও আটটি জেলায় রেললাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার, বরিশাল, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও বরগুনা জেলায় বসবে রেলট্রাক।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানা যায়, বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ৫৭২ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ বাস্তবায়ন চলছে। এরমধ্যে তারাকান্দি হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের কাজ প্রায় ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
ঈশ্বরদী হতে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন প্রায় ৭৯ কিলোমিটার রেলপথ নির্মাণকাজ চলমান আছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৪৫ ভাগ শেষ হয়েছে এবং আগামী বছর ডিসেম্বরে সবটুকু শেষ হবে।
দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল ডুয়েলগেজ মিটার গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ১২৯ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মিত হবে। এছাড়া পদ্মা সেতুতে রেল সংযোগ নির্মাণের জন্য ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৮২ কিলোমিটার এবং ভাঙ্গা-নড়াইল-যশোর ৮৪ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ নির্মিত হবে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply