বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছবি তোলায় সাংবাদিককে মারধর আরপিএফের

ছবি প্রতীকী
ছবি প্রতীকী

ভারতের পশ্চিমবঙ্গে ছবি তোলায় সাংবাদিকের উপর চড়াও হল নিরাপত্তারক্ষী আরপিএফ কর্মীরা। আরপিএফের মারধরের মুখে পড়লেন এক ফ্রিলান্স চিত্র সাংবাদিক। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের উল্টোডাঙ্গা স্টেশনে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্ত আরপিএফ কর্মীর বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিত্র সাংবাদিক। চিত্র সাংবাদিক শুভাশিস ঘোষ উল্টোডাঙ্গার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টোডাঙ্গা স্টেশনে রেলওয়ে তরফে সকাল ১১ টা ৫০ মিনিটে আপ হাবড়া লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ঘোষণা করা হয়। কিন্তু সেই লাইনে সিগন্যাল না থাকায় ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে আসে ট্রেনটি। ট্রেনটি আসা মাত্রই যাত্রীরা লোকাল ট্রেনটি ধরার জন্য ট্রেন লাইনের উপর দিয়েই ছুটতে শুরু করে।

আচমকা তারা উর্ধ্বশ্বাসে ছোটাছুটি করার ফলে যাত্রীদের অনেকেই আহত হন। সেই প্রাণ হানিকর পরিস্থিতির ভয়াবহ দৃশ্য লক্ষ্য করা মাত্রই শুভাশিস বাবু সেই পরিস্থিতির প্রতিবাদ করতে থাকেন এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করে। সেই সময় একদল আরপিএফ কর্মী শুভাশিস বাবুর কাছে এসে তাকে ছবি তুলতে বাধা দেয়। তাদের মধ্যে বিষয়টি নিয়ে বচসা শুরু হলে আরপিএফ কর্মী ওই সাংবাদিককে মারধর করে।

ঘটনাটি লক্ষ্য করা মাত্রই কিছু যাত্রী তার দিকে ছুটে এসে তাকে বাঁচায়। এরপর শুভাশিসবাবু আরপিএফ কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ নেওয়ার পর ঘটনাটির তদন্তে নেমেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ।

বিশেষ প্রতিনিধি

কলকাতা ব্যুরো

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন