টুইটারে যা কিছু প্রকাশিত হয় তার ২৫ শতাংশই ভুয়া। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এই দাবি করেছেন। তাঁরা গবেষণা করে দেখেছেন, শুধু খবরই নয় শতকরা ২৫ শতাংশ টুইট বিশ্বাসযোগ্য নয়। খবর আইএএনএসের।
যাঁরা সচরাচর টুইটার ব্যবহার করেন তাঁদের জন্য অবশ্য খবরটিতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নানা কারণে মানুষ ভুয়া তথ্য দিয়ে থাকে। কেউ ভুয়া তথ্য দেয় ইচ্ছা করে কেউবা অনিচ্ছায়। যেমন কেউ কোনো কিছু না জেনে কোনো বিষয়ে আরও বেশি জানতে ভুয়া টুইট করে বসে।
কেউ কেউ ম্যালওয়্যার ছড়ানোর জন্যও টুইট করে। যেমন ২০১৪ সালে ইবোলা নিয়ে যেসব টুইট প্রকাশিত হয়েছিল তার মধ্যে ‘ইবোলা জম্বি’ নিয়ে করা টুইটগুলো লাখো শেয়ার হয়েছিল। কিন্তু এই ইবোলা জম্বির খবর ছিল পুরোটাই ভুয়া। এ ছাড়াও তারকাদের বিভিন্ন গুজব, বড় বড় ব্র্যান্ড ও রাজনীতিবিদদের নিয়ে প্রতি মিনিটেই অসংখ্য ভুয়া টুইট হচ্ছে।
ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply