বাংলাদেশের রাজধানী ঢাকায় জাল টাকা তৈরির কারবারি বেড়ে গেছে। রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এই ধরনের একটি চক্রের ছয় জনকে আটক করে। এরা ১,০০,০০০ টাকার জাল নোট বিক্রি করতো ১২ হাজার টাকায় (অবশ্যই আসল টাকা)।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
শনিবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে জাল টাকা তৈরির ওই চক্রকে গ্রেফতার করা হয়। তারা হলেন হাওলাদার সোহেল, মাজহারুল ইসলাম, আলামিন, আরিফ আরমান নিপু, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া।
তাদের কাছ থেকে ছাপা-অর্ধছাপা বাংলাদেশি ৪০ লাখ টাকা মূল্যমানের এক হাজার টাকার নোট, জালনোট তৈরির কাগজ, আটটি জাল টাকা তৈরির ফ্রেম, রঙ, নিরাপত্তা সুতা, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, আট ব্যান্ডেল জলছাপ দেয়া ১০০০ টাকা লেখা কাগজ, দুটি কার্টার ও টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। ডিবি পশ্চিম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহমুদ নাসের জনি অভিযানটি পরিচালনা করেন।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি করার কথা স্বীকার করেছে। ইতিমধ্যে ৬০ লাখ টাকা মূল্যের জাল টাকা বাজারে ছেড়েছে এ চক্র। জব্দকৃত মালামাল দিয়ে আরো পাঁচ কোটি টাকার ব্যবসা করতেন বলে জানিয়েছে তারা।
মনিরুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত চক্রের মুলহোতা হাওলাদার সোহেল। ইতিপূর্বে সে দু`বার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। জামিনে বেরিয়ে এসে আবার এ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন।
ঈদ এলেই জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে অর্থের প্রবাহ বেড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে কৌশলে বাজারে জাল নোট ছাড়ে অপরাধী চক্র। জাল নোটের কারবারিদের সঙ্গে ব্যাংকের অসাধু চক্রের যোগাযোগ থাকারও অভিযোগ রয়েছে। প্রচলিত ব্যাংক নোট নয়, আধুনিক মুদ্রণ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন পেশার আইডি কার্ড অবিকল ছাপানো সম্ভব হচ্ছে। রাজধানীর চিহ্নিত কিছু এলাকায় প্রতারক চক্র আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা জাল নোট বাজারে ছাড়ছে। গত কয়েক বছর ধরে তারা জাল নোটেব ব্যবসা করছে। জাল ব্যাংক নোট প্রতিরোধে রাজধানীসহ দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি করে কমিটি গঠন ও প্রতিমাসে অন্তত একটি করে সভা অনুষ্ঠানের কথা থাকলেও আজ পর্যন্ত কোথাও সভা অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি। ফলে অপরাধী চক্র দেশের বিভিন্ন জায়গায় জাল নোট ছড়াচ্ছে। আজকেও রাজধানী ঢাকা থেকে জাল নোটসহ ধরা পড়েছে ৬ জন। উদ্ধার করো হয়েছে ৬০ লাখ টাকা। গত ৫ মাসে জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছে ৫৩ জন, উদ্ধার করা হয় দেড় কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply