সংসদ সদস্য পিনু খানের ছেলের গুলিতে জোড়া খুন ও নারী পুলিশ সদস্যের ধর্ষণের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। ক্রমেই দেশ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, এর পিছনের প্রধান কারণ ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন। এভাবে চলতে থাকলে দেশ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
শনিবার পুলিশের এক এএসআই এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনে ঢাকার একটি থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবল । তার অভিযোগ, মামলা করতে চাইলে মামলা না নিয়ে খিলগাঁও থানার ওসি দু’জনের আবার বিয়ের উদ্যোগ নেন। কিন্ত ওই নারী চাকরি না ছাড়ায় আবারো বিয়েতে রাজী হননি সাবেক স্বামী কলিমুর রহমান।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply