মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চিম্বুক পাহাড়ে অন্য কিছুই করতে দেবে না ম্রো’রা

chimbuk-pahar-bandarbanবান্দরবানের ম্রো আদিবাসী জনগোষ্ঠীর ছাত্রসংগঠন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) নেতারা চিম্বুকের চন্দ্র পাহাড়ে অবকাশ যাপন কেন্দ্র নির্মাণ না করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার চিম্বুক পাহাড়ের পাদদেশে চাক্কইপাড়ায় আয়োজিত এক ছাত্র সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

ম্রো ছাত্র অ্যাসোসিয়েশনের সভাপতি য়াংঙান ম্রোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাক্কইপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ক্রাতপুং ম্রো, বিএমএসএর সদস্য সিংয়ং ম্রো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রেনয়ং ম্রো। সমাবেশে চিম্বুক পাহাড়ের বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্রো ছাত্রছাত্রীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি বিভিন্ন সংস্থা ও বহিরাগত ভূমিদস্যুদের কারণে দিন দিন নিজভূমে পরবাসী হয়ে পড়ছেন ম্রোরা। তাঁরা বলেন, সেনাবাহিনী ম্রো-অধ্যুষিত চিম্বুকচূড়া, জীবননগরের চন্দ্র পাহাড় (স্থানীয়ভাবে নাইতং পাহাড়) ও ডিম পাহাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এতে ম্রোদের জায়গাজমি দখলের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তাঁরা বলেন, অনগ্রসর ম্রোরা যেখানে চরম দারিদ্র্য ও শিক্ষাহীন অবস্থায় দিন যাপন করছেন, সেখানে পাঁচতারা মানের অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলা তাঁদের সঙ্গে পরিহাসের শামিল হবে।

বিএমএসএর সভাপতি য়াংঙান ম্রো জানান, চিম্বুক পাহাড়টিতে শুধু ম্রো আদিবাসীরা বসবাস করেন। চিম্বুক পাহাড়কে বাদ দিয়ে ম্রো সংস্কৃতি হয় না। এ জন্য সেনাবাহিনীর প্রতি পর্যটন ও অবকাশ যাপন কেন্দ্র গড়ে না তোলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *