বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ করল আরও এক পুলিশ

saj-14একজন মহিলা পুলিশকে তার প্রাক্তন স্বামী বন্ধুদের নিয়ে গণধর্ষণের পর আরও এক পুলিশ কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এবারের ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) মোশাররফ হোসেন পুলিশের ভিভিআইপিদের নিরাপত্তায় বিশেষ বাহিনী এসপিবিএন-এ কর্মরত।

মাত্র একদিন আগেই এসপিবিএনের এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী। ওই ঘটনায় খিলগাঁও থানায় মামলা হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুরে এএসআই মোশাররফের তালাকপ্রাপ্ত স্ত্রী দাবি করে এক মহিলা জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর তার সঙ্গে এএসআই মোশাররফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তারা মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার ভাড়া ভাড়ায় থাকতেন। কিছুদিন সংসার করার পর গত ১৫ জানুয়ারি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এ অবস্থায় উত্তরার এক বান্ধবীর বাসায় ভাড়া থাকতেন। ছাড়াছাড়ির পর তাদের মধ্যে আদালতে মামলা চলছে। ওই মামলায় মোশাররফ জামিনে আছে।

মোশাররফ গত ২৭ মে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোবাইল ফোনে মোহাম্মদপুর থানার কনস্টেবল তরিকুলের বাসায় ডেকে নেয়। বাসায় যাওয়ার পর দুই দিন তাকে আটকে রেখে ধর্ষণ করে। এরপর গত ৮ জুন পুনরায় তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ওসিসিতে ভর্তি হওয়ার পর ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানানো হয়েছে।

ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে ধর্ষিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, তার বিভাগে এ নামে কোনো এএসআই নেই। তিনি হয়তো অন্য কোনো ইউনিটের এএসআই হতে পারেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, বছিলায় কোনো পুলিশ ফাঁড়ি নেই। সেখানে এএসআই মোশাররফ নামে কেউ কর্মরত থাকার প্রশ্নও অবান্তর। তবে তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন এএসআই মোশাররফ এসপিবিএনে কর্মরত। তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন থেকে তার সমস্যা চলছে। এ নিয়ে কিশোরগঞ্জের আদালতে একটি মামলা চলছে। ওই মামলায় মোশাররফ গ্রেফতারও হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *