বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি সোমা, সম্পাদক আজাদ

SUB-Editorsবাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত সম্পাদনা বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল’ (ডিএসইসি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার নাছিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার আবুল কালাম আজাদ।

ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ১৫ জুন বেলা ১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সভাপতি পদে সোমা পান ২৬৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আজাদ পান ২৪৪ ভোট। সোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট। আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক নয়া দিগন্তের আমির হামজা, ভোট ২১১।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি কেএম শহীদুল হক (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফা সুলতানা (সকালের খবর), দফতর সম্পাদক আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম (নয়াদিগন্ত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস (ইত্তেফাক)।

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মোমেনা আক্তার পপি, লাবিব রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।

ঢাকার দৈনিক, অনলাইন, রেডিও, টিভি মিডিয়ার সাব-এডিটরদের নিয়ে ২০০০ সালে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এর ভোটার সংখ্যা ৯ শতাধিক।

মিডিয়া ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *