বুধবার বাংলাদেশের আকাশে ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ জুন থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার ১৮ জুন রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশে রোজা শুরু হবে শুক্রবার থেকে।
বুধবার ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানান ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় এই বৈঠক বসে। বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ কথা জানায়।
এদিকে সৌদি আরব সুপ্রিম কোর্ট এর সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে বৃহস্পতিবার ১৮ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
মঙ্গলবার সৌদি আরবে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার থেকেই রোজা শুরুর ঘোষণা দেয়। বুধবার ১৭ জুন রাতে সেহরি খাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যবাসীরা তাদের রোজা শুরু করবে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, আম্মান ও ইয়েমেনেও বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হচ্ছে।
অন্যদিকে সময়ের তারতম্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে রোজা শুরু হয়। সে ক্ষেত্রে বাংলাদেশে রমজান মাস শুরু হবে শুক্রবার থেকে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply