বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেলফি! আপনার সেলফিটিস হয়নি তো ?

201506181536281076_AMERICAN-PSYCHIATRIC-ASSOCIATION-SAYS-SELFIE-A-MENTAL_SECVPFএখন একটা হিরিক শুরু হয়েছে । ইয়ং ওল্ড নির্বিশেষে সকলেই দেখছি “সেলফি”ম্যানিয়ায় মগ্ন । মোবাইলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় নিজের মুখ তাক করে ক্লিক ক্লিক । সেই ফোটো তক্ষুনি সবাইকে দেখাতে না পারলে অস্থির অস্থির করে । তাই সোশাল নেটওয়ার্কিং সাইটে আপলোড হল মনের মতো সেলফি । এক ধরনের নার্সিসিজ়ম বলা যেতে পারে । নিজের রূপ নিয়ে নিজের মুগ্ধতা আরকী !

আত্মমুগ্ধতা ও সেলফিম্যানিয়ার রসায়নকে হালকা চোখে নিচ্ছে না অ্যামেরিকান সাইকায়াট্রিস্ট অ্যাসোসিয়েশন । তারা বলেই দিয়েছে, সেলফি তোলা এক ধরনের মানসিক অসুস্থতা । সম্প্রতি শিকাগোয় একটি বৈঠক চলাকালীন “সেলফি ডিসঅর্ডার”-এর বিষয়টি সকলের সামনে তুলে ধরে অ্যামেরিকান সাইকায়াট্রিস্ট অ্যাসোসিয়েশন । অসুখটির একটি নামও দিয়েছে তারা – “সেলফিটিস” ।

বলা হচ্ছে, নিজের রূপের প্রতি অমোঘ আকর্ষণই সেলফি তোলার ইচ্ছেকে অনেক গুণ বাড়িয়ে দেয় । শুধু তাই নয়, সেই সব ফোটো সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে অন্যের বাহবা পাওয়া মাত্রই ম্যানিয়ার মাত্রাছাড়া হয় । তখন দেখা দেয় সেলফিটিসের প্রকোপ । সিলফিটিসের স্তরগুলি নিয়েও নানা কথা জানিয়েছে অ্যামেরিকান সাইকায়াট্রিস্ট অ্যাসোসিয়েশন । তিনটি স্তর আসে সেলফিটিসের । যেমন –

১. বর্ডারলাইন সেলফিটিস – দিনে অন্তত তিন বার সেলফি তোলা । কিন্তু সেগুলি সোশাল নেটওয়ার্কিং সাইটে না পোস্ট করা ।
২.অ্যাকিউট সেলফিটিস – দিনে অন্তত তিনটি সেলফি তুলে প্রত্যেকটিকেই সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা ।
৩.ক্রনিক সেলফিটিস – প্রায় সারাক্ষণই সেলফি তোলা এবং বাছাই করা ৬টি সেলফি সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা ।

নিজের সঙ্গে মিলিয়ে নিন । আপনার যদি সেলফি সেলফি বাতিক থাকে, নিজেকে সামলে নিন যত তাড়াতাড়ি সম্ভব । আত্মমুগ্ধতার কারণে আপনার যাতে সেলিফিটিস না হয়, সেদিকে খেয়াল রাখুন । তবে সেলফিটিস থেকে বাঁচতে একটি থেরাপির কথা শেয়ার করেছে অ্যামেরিকান সাইকায়াট্রিস্ট অ্যাসোসিয়েশন । কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপির সাহায্যে সেলফিটিসের মতো মানসিক অসুস্থতার হাত থেকে রেহাই মিলতে পারে ।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *