বুধবার ৪ নভেম্বর ২০২৬

অভিষেকের মোস্তাফিজ লজ্জায় ডুবালো ভারতকে

mustafizur2ভারতের সঙ্গে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক কে? এক বাক্যে যে কেউ বলবেন মোস্তাফিজুর রহমান। ৫০ রানে ৫ উইকেট। ম্যান অব ম্যাচও স্বাভাবিকভাবেই তিনি।

বৃহস্পতিবার ১৮ জুন প্রথম ওয়ানডেতে অভিষেকে চমক দেখালেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে সেই সিরিজের সঙ্গে পার্থক্য এই দল আর হারের লজ্জা নয়, জিতে নিয়েছে সিরিজের প্রথম ওয়ানডেটি।

গত বছরের ঠিক জুনেই বাংলাদেশ সফরে এসেছিল ভারত। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারের লজ্জা পাওয়ার পাশাপাশি সঙ্গে ছিল অভিষেকে তাসকিনের চমক। এবছর জুনে প্রতিপক্ষ সেই ভারতই। একই রকম চমকও দেখা গেলো এবার।

অভিষেকে মুস্তাফিজের ওয়ানডে বোলিং জায়গা করে নিয়েছে বাংলাদেশের অভিষেক সেরার দ্বিতীয় বোলিং ফিগারে। তার ৫০ রানের বিনিময়ে নেওয়া ৫ উইকেটের আগে শীর্ষে রয়েছেন পেসার তাসকিন। গত বছর ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

তখন ৩৭ ওভারে ভারতীয় দলের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯। রায়না–জাদেজার ৬০ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ভারত। ধোনির সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এই ম্যাচে অভিষিক্ত মুস্তাফিজ। দশ ওভার পর মাঠে ফিরেই নিলেন দুই উইকেট। ফেরালেন রায়না আর অশ্বিনকে। পর পর দুই বলে! ১৩ ওভারে এখনো ১১৯ রান চাই তাদের। ওভারে নয়ের কাছাকাছি তুলতে হবে রান। দ্বিতীয় পাওয়ার প্লেও শেষ। বেরিয়ে পড়েছে ভারতের ব্যাটিং লাইনআপের লেজ। জাদেজার সঙ্গে উইকেটে অশ্বিন।

ফতুল্লা টেস্টে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। পেসার সংকট নিয়ে সে কী হাহাকার তখন ফতুল্লার বাতাসে! অথচ বাংলাদেশ আজ খেলছে চার পেসার নিয়ে। যেন মজুতে পেসার ভর্তি। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। চার পেসার নিয়ে খেলার পরিকল্পনায় এখনো পর্যন্ত সফলই বাংলাদেশ। ভারতের ৫ উইকেটের ৪টিই নিয়েছে পেসাররা। চারটিই আবার দুই তরুণের দখলে। দুটি তাসকিনের, বাকি দুটি মুস্তাফিজের।

অবশ্য বাংলাদেশের ব্রেক-থ্রু পেতে পারত আরও আগেই। উইকেটের পেছনে ধাওয়ানের দুটি ক্যাচ হাতছাড়া করেছেন মুশফিক। অবশ্য ওই মুশফিকের হাতেই ধরা পড়েছেন ধাওয়ান। পরে বিরাট কোহলিও। তাসকিন বাংলাদেশকে সবচেয়ে বেশি আনন্দে ভাসিয়েছেন বিরাট কোহলিকে মাত্র ১ রানে ফিরিয়ে। মেলবোর্নে কোহলিকে যে কৌশলে ফেরানো হয়েছিল, আজও তা-ই। অফস্টাম্পের বাইরে খেলানোর প্রলোভন দেখিয়ে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে দ্রুত ফেরানো হয়েছে ভারতীয় ব্যাটিং সেনসেশনকে।

বেশ কিছুক্ষণ গলার কাটা হয়ে ছিলেন রোহিত। সে কাটাও উপড়ে ফেললেন মুস্তাফিজ। মাশরাফির হাতে সহজ ক্যাচ পরিণত হওয়ার আগে রোহিতের সংগ্রহ ৬৩ রান। ক্যাচ নেওয়ার পর মাশরাফির সে কী গর্জন!

তবে একটা অখেলোয়াড়োচিত ঘটনা ঘটালেন মহেন্দ্র সিং ধোনি। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, ২৫তম ওভারে রান নিতে গিয়ে ইচ্ছা করে মুস্তাফিজকে ধাক্কা দিলেন ভারতীয় দলের অধিনায়ক। সে ধাক্কায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন মুস্তাফিজ! ঠিক পরের ওভারেই সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে ফিরেছেন ধোনি। বাঁধনহারা উদযাপনে মাতলেন সাকিব যেন অগ্নি লাভা বের হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারের ভেতর থেকে!

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *