ঢাকার সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। রাজধানীর শেওপাড়ার একটি কোচিং সেন্টারের ক্লাসে ওই ধর্ষণের সময় অন্য সঙ্গীরা দৃশ্যটি ভিডিও করে। শনিবার সকালে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, সিটি কলেজের ওই শিক্ষার্থী শেওড়াপাড়ায় একটি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছিলেন। শনিবার সকাল ১০টার দিকে ওই প্রশিক্ষণ কেন্দ্রে গেলে শাওন নামে অপর এক শিক্ষার্থী তাকে পাশের একটি বাসায় শিক্ষক আছে জানিয়ে সেখানে নিয়ে যায়। ওই কলেজছাত্রী অভিযোগ করেন, সেখানে আগে থেকেই আরও তিনজন অবস্থান করছিলো। ওই বাসায় যাওয়ার পর শাওন তাকে জোর করে ধর্ষণ করে এবং রকি ধর্ষণের ভিডিও করে। এরপরই তারা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। না হলে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পর ওই শিক্ষার্থী কৌশলে সেখান থেকে বের হয়ে থানায় এসে অভিযোগ করেন বলে জানিয়েছেন পরিদর্শক শফিকুর রহমান। এর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে। তবে শাওনকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনার শিকার মেয়েটি বাড্ডা এলাকায় থাকে। শেওড়াপাড়ায় শনিবার সকালে কোচিং করতে এলে শাকিব নামে তার এক বন্ধু তাকে বাসায় নিয়ে যায়। এরপর অপর তিন যুবক তাকে নগ্ন করে ছবি তোলে ও ধর্ষণ করে।
ঘটনার পর মেয়েটি নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে বলে থানা সূত্রে জানা যায়। তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানান, শনিবার সকালে মেয়েটি নিজেই থানায় এসে অভিযোগ করেছে। তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বাড্ডায় তার বাসা। মিরপুরে তিনি কোচিং করতে আসেন। এসময় তার বন্ধু সাকিব তাকে ভুলিয়ে একটি বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। তিনজন এর সাথে জড়িত ছিল। এরমধ্যে একজন ধর্ষক আর বাকি দুইজন এর ছবি তুলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ধর্ষক সাকিব পলাতক, তাকে খোঁজা হচ্ছে। এছাড়া সাব্বির নামে আরেক জনকেও খুঁজছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply