বুধবার ৪ নভেম্বর ২০২৬

শচিনের ‘ভারত রত্ন’ খেতাব বাতিল হচ্ছে?

A5S3vvO33h4Wভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার ‘ভারত রত্ন’ প্রাপ্তির মর্যাদা, ঐতিহ্য’এর বিপক্ষে এর অপব্যবহার করে অর্থ উপাজনের অভিযোগ উঠেছে ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের বিরুদ্ধে। এ অভিযোগে শচিনের ভারত রত্ন খেতাব ফিরিয়ে নেয়ার একটি আবেদন মধ্যপ্রদেশের হাইকোর্ট মঞ্জুর করেছেন।

বাণিজ্যিক পণ্যের প্রচারণা এবং অর্থ আয়ের জন্য খ্যাতির অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে গত নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া এই ক্রিকেট বিস্ময়ের বিরুদ্ধে। হাইকোর্টে আবেদনকারী ভোপালের বাসিন্দা ভি কে নাসওয়াহ শচিনকে জনপ্রিয় ব্যক্তিত্ত্ব উল্লেখ করে বলেছেন দেশের হয়ে ক্রিকেটে শচিন অনেক বিশ্ব রেকর্ড অর্জন করেছেন।

প্রধান বিচারপতি এ এম খানওয়িলকার এবং বিচারপতি কে কে ত্রিভেদির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল সহকারি সলিসিটর জেনারেলের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করেছেন। যেখানে ভারত রত্ন সম্মাননা প্রাপ্ত ব্যক্তি কি করতে পারবে আর কি করতে পারবে না, সুপ্রিম কোর্টের এ বিষয়ক কোন গাইড লাইন রয়েছে কিনা তা দেখতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নাসওয়াহ শচিনের বিরুদ্ধে সর্বোচ্চ বেসামরিক খেতাব প্রাপ্তির খ্যাতি অপব্যবহার করে বাণিজ্যিক পণ্যের প্রচারণা এবং অর্থ উপার্জনের অভিযোগ করেন। যা খেতাবটির মর্যাদা, ঐতিহ্য এবং আদর্শ বিরুদ্ধ।

নাসওয়াহ বলেন, নৈতিকতার বিচারে শচিনের এই খেতাবটি ফিরিয়ে দেয়া উচিত এবং যদি তিনি এটা করতে ব্যর্থ হন, তবে কেন্দ্রিয় সরকারের উচিত তার সম্মাননাকে বাতিল করা।

শচিন ১২ টিরও অধিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে রয়েছে আভিভা লাইফ ইন্সুরেন্স, বুস্ট (মাল্ট-বেসড নিউট্রিশন ড্রিংক), এমআরএফ, লুমিনাস এবং রিয়ালটর এমিট এন্টাপ্রাইজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *