বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বন্দি ৫০২ বিদেশি: ভারতীয় ২০২

Jail-Dhakaবাংলাদেশের কারাগারে ৫০২ জন বিদেশী নাগরিক আটক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি মঙ্গলবার ২৩ জুন জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

আটককৃত বিদেশী নাগরিকদের মধ্যে মায়ানমারের সর্বাধিক ২৩৭ জনের মধ্যে কয়েদী ৯ জন, বিচারাধীন ২০৮ জন এবং মুক্তিপ্রাপ্ত ২০ জন।

মায়ানমারের পরই দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় নাগরিক বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। ভারতের ২০২ জনের মধ্যে কয়েদী ৪৩ জন, বিচারাধীন ১০৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫৬ জন। এছাড়া পাকিস্তানের ৪৩ জনের মধ্যে কয়েদী ৮ জন, বিচারাধীন ৩৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ২ জন। নেপালের ২ জনই মুক্তিপ্রাপ্ত। তানজানিয়ার ৩ জনের মধ্যে কয়েদী ২ জন, বিচারাধীন ১ জন। নাইজেরিয়ার ১০ জনই বিচারাধীন এবং মালয়েশিয়ার ১ জন বিচারাধীন, ক্যামেরুনের ২ জন বিচারাধীন, পেরুর ১ জন বিচারাধীন, ও আলজেরিয়ার ১ জন বিচারাধীন।

সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

রেড অ্যালার্ট নোটিশটি ইন্টারপোল সদর দফতরসহ এর সদস্যভুক্ত সব দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *