খাদ্যে ভেজাল খুঁজতে বেরিয়ে চক্ষু চরকগাছ চিন পুলিশের৷ মাংসের বাজারে ঢুকে রীতিমতো হতবাক তারা৷ ৪০ বছরের পুরনো হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস উদ্ধার করল তারা৷ এই মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার, শপিং মলে। শুধু দেশের বাজারেই নয়, বাইরেও পাঠানো হচ্ছিল চার দশক পুরনো এই মাংস৷ জানা গিয়েছে, হংকং, ভিয়েতনামে মাংস পাঠানোর কথা ছিল৷
হুনান প্রদেশে চিনের খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় ৩ লক্ষ কোটি ইয়ান (৪ কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের মাংস উদ্ধার করে, যা খাওয়ার অযোগ্য৷ মাংসের কটু গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। ভিয়েতনামের সীমান্ত অঞ্চল থেকেই মূলত এই ধরনের মাংস উদ্ধার হয়৷
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply