বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রতিদিনের যৌন-জীবন মনিটর করবে Apple

sleep-sex-655x360অ্যাপলের হেলথ অ্যাপে নয়া আপডেট আসতে চলেছে আগামী বছরেই। যা দিয়ে একজন ইউজার খুব সহজেই তাঁর যৌন জীবন মনিটর করতে পারবেন।

জানা গিয়েছে, যৌনঅভ্যাস সংক্রান্ত দরকারি তথ্য রাখতে এই অ্যাপটি সাহায্য করবে একজন ইউজারকে। অ্যাপল হেলথ কিট অ্যাপের ‘রিপ্রোডাক্টিভ অ্যাপ’-এর অংশ হিসেবে থাকবে এই ফিচার। আইওএস ৯ আপডেট করা হলেই এ ফিচার পাওয়া যাবে।
আইফোন ইউজাররা প্রতিদিন তাদের যৌনজীবনের তথ্য রাখতে পারবেন এতে।

তবে অ্যাপটি খুব একটা কাজে আসবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লেনক্স হিল হসপিটালের ইউরোলজি বিশেষজ্ঞ ড. এলিজাবেথ ক্যাভালার এর মতে, যদি লোকে তাদের যৌন-স্বাস্থ্য ভালো রাখতে চায় তবে তাদেরকে আরও তথ্য রাখতে হবে।

জর্জটাউন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর রিপ্রোডাক্টিভ হেলথের পরিচালক ভিক্টোরিয়া জেনিংস জানিয়েছেন, এটি উপকারে আসবে তখনই, যখন তা নির্ভর করবে মানুষের ইচ্ছার উপর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *