বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ত্যাগের নির্দেশ

1435226771বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সব ছাত্র-ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে এই আদেশ সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন হলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি টার্মের পূর্ব ঘোষিত টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে ২৩ জুন একদল ছাত্র-ছাত্রীর উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্য কার্যালয়ে জিম্মি করা, ২৪ জুন শিক্ষকদের আবাসিক এলাকা অবরুদ্ধ করা এবং রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এবং শিক্ষার পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে।

সেখানে বলা হয়, এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আজ বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *