বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিনার ভারতীয় ভোটার কার্ডের পর খালেদার পাকিস্তানি পরিচয়পত্র!

khaleda_zia_pakistani_national_id_card20150625121309ভারতের কর্নাটক রাজ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভোটার তথা পরিচত্রপত্র নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশে খালেদা জিয়ার পাকিস্তানি একটি পরিচয়পত্রের কথা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের রাজনীতিতে পাল্টাপাল্টি হিসেবে হাসিনা-খালেদার কার্ডগুলো তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ইন্ডিয়া টুডের একটি বিশেষ প্রতিবেদনে শেখ হাসিনার কর্নাটকের ভোটার আইডি কার্ডের কথা জানানো হয়। যদিও এটি আসলেই কর্নাটন রাজ্য নির্বাচন কমিশনের তৈরি করা কার্ড কী না- তা নিয়ে বিতর্ক চলছে। হাসিনার এই কার্ডের কথা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ২৫ জুন খালেদা জিয়ার পাকিস্তানি জাতীয় পরিচয়পত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গণমাধ্যমের তরফ থেকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে খোঁজ নিলে সূত্র জানায়, আইডি কার্ডটিতে উল্লেখিত আইডেন্টিটি নম্বরটি নির্ভুল এবং এটি একটি বৈধ কার্ড। তবে তা খালেদা জিয়ার নামে নেই। অন্য একজন পাকিস্তানি পুরুষের নামে।

খালেদার নামে ছড়িয়ে পড়া পাকিস্তানি জাতীয় পরিচয়পত্রে তার নাম ইংরেজি ও উর্দুতে লেখা আছে। এছাড়াও এতে তার স্বামীর নাম জিয়াউর রহমান, জন্ম তারিখ ১৯৪৬ সালের ১৯ আগস্ট এবং বর্তমানে অবস্থানরত দেশের নাম হিসেবে বাংলাদেশ উল্লেখ রয়েছে। কার্ডটি ২০১২ সালের মে মাসের ২১ তারিখ ইস্যু করা হয় এবং এর মেয়াদ ২০১৭ সালের মে মাসের ২১ তারিখ পর্যন্ত। পাকিস্তানি জাতীয় পরিচয় পত্রটির আইডেন্টিটি নম্বর ৬১১০১-৯০৬৩০৭০-১ এবং এতে বেগম জিয়ার স্বাক্ষরও রয়েছে।

এর আগে বুধবার শেখ হাসিনার ছবি ও তার স্বামীর পরিচয় ব্যবহার করে ভারতের কর্নাটক রাজ্যে একটি জাল ভোটার আইডি কার্ডের সন্ধানের কথা জানায় ভারতের ‘ইন্ডিয়া টুডে’ টিভি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাস করুন আর নাই করুন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী কর্নাটক পৌর নির্বাচনে ভোট দিতে পারেন। কারণ কর্নাটকে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে যেখানে শেখ হাসিনার ছবি, তার নাম ও স্বামীর নামও রয়েছে। শুধু শেখ হাসিনার বাসস্থান উল্লেখ করা হয়েছে ব্যাঙ্গালুরের থানিসান্দ্রা এলাকায়। তার জন্ম তারিখ লেখা হয়েছে ১৯৯২ সালে।

তবে কর্নটকের স্বরাষ্ট্র মন্ত্রী কে জে জর্জ বলেছেন, এটি সঠিক কোনো আইডি কার্ড নয়। ইলেকশন কমিশনের ভুল এটি। বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
                         শেখ হাসিনার ভারতীয় ভোটার কার্ড নিয়ে পড়ুন: হাসিনার নামে ভারতীয় জাল ভোটার কার্ড

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *