বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোপায় মেসিকে রুখতে ‘সবুজ’ অত্যাচার

MESSI1-655x360কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যারাথন ম্যাচে শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটেই ম্যাচ জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা৷ টাইব্রেকারে ৫-৪ জেতা ম্যাচে মেসির পা থেকেও এসেছে একটি গোল৷এলএম টেনের বুলেট শটে পরাস্ত হন কলম্বিয়ার গোলকিপার ডেভিড ওসপিনা৷ যদিও পুরো ম্যাচেই মেসিকে আটকে রাখার কোনওরকম ত্রুটি রাখেনি কলম্বিয়া৷মেসির জার্সি ধরে টানা থেকে কড়া ট্যাকেল সবই চলেছে৷

কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে পাল্লা দিলেন ফ্যানেরাও৷ ম্যাচ থেকে মেসির ফোকাস নষ্ট করার জন্য গ্যালারি থেকেই কলম্বিয়ার ফ্যানেরা মেসির মুখের উপর সবুজ লেজার পেনের আলো ফেলেন৷ একাধিকবার এই ঘটনা দেখা গিয়েছে ম্যাচে৷ যদিও বার্সার জার্সিতে খেলা চলাকালীনও মেসিকে এভাবে লেজার পেনের আলোয় আটকানোর চেষ্টা হয়েছিল৷

শুধু মেসি নন এল-ক্লাসিকোতে খেলার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখেও লেজার আলো ফেলেছিল বার্সা সমর্থকরা৷ তবুও সিআর সেভেনকে গোল করা থেকে আটকানো যায়নি৷ মেসি-রোনাল্ডো ছাডা়ও লেজার আক্রমণের শিকার হয়েছিলেন বালোতেলি,নানির মতো ফুটবলাররা৷ শুধু ফুটবলারই নন৷

রিয়ালের কোচ থাকাকালীন হোসে মোরিনহোর উপরেও লেজার আলো ফেলা হয়েছিল৷ বিপক্ষের ফ্যানেদের এই লেজার আক্রমণ নতুন কিছু নয়৷ কিন্তু কোপার মতো টুর্নামেন্টে ফ্যানেদের এহেন আচরণ বিরল৷

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *