বুধবার ৪ নভেম্বর ২০২৬

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনার জয়

jkkjkরুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য থাকার পর কলম্বিয়াকে ৫–৪ গোলে হারায় আর্জেন্টিনা।

এবারের কোপা আমেরিকা শুরু হওয়ার আগে বিশেষজ্ঞদের ফেভারিট দলের তালিকায় উপরের দিকে ছিল এই দুই দল। কিন্তু টুর্নামেন্টের শেষ আটের ম্যাচেই মুখোমুখি হয় লিওনেল মেসি ও হামেস রডরিগেজের আর্জেন্টিনা ও কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যানেজার জেরার্ডো মার্টিনো শুরু থেকেই গঞ্জালো হিগুয়েনের জায়গায় নামিয়েছিলেন সের্জিও অ্যাগুয়েরোকে। ফলে মেসি-অ্যাগুয়েরো ও ডি মারিয়াকে সামনে রেখে ৪-৩-৩ ছকে খেলছিল আর্জেন্টিনা। খেলার প্রথম দশ মিনিটে দুবার সুযোগ পায় মার্টিনোর দল। কিন্তু গোল পায়নি আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে গোল তুলে নিয়ে পারেনি কোচ জেরার্ড মার্টিনোর ফুটবলাররা।

নির্ধারিত ৯০ মানিটের খেলায় কোনও গোল হয়নি। রাফ অ্যান্ড টাফ ফুটবলে হলুদ কার্ড দেখলেন মোট ৮ জন ফুটবলার।৯০ মিনিটের নির্ধারিত সময় ড্র থাকার পর এবারের টুর্ণামেন্টের নিয়মানুযায়ী সরাসরি টাইব্রেকারের সামনে পড়ে যায় দুই দল।

প্রথম শটেই গোল করে যান দুই দলের সেরা দুই বাজি মেসি ও রডরিগেজ। এরপর দুই দলই মাঝে দুটি করে পেনাল্টি নষ্ট করায় খেলা গড়ায় টাইব্রেকারের সপ্তম শটে। শেষপর্যন্ত আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে জয়সূচক গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা কার্লোস তেভেজ।  সেমিফাইনালে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *