বুধবার ৪ নভেম্বর ২০২৬

মীর্জা ফখরুলের জামিন বহাল

1435464452বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। নাশকতার মামলায় অভিযোগপত্র না দেয়া পর্যন্ত মীর্জা ফখরুল ইসলামের ঐ জামিন বহাল থাকবে।

গত ১৮ই জুন ঢাকার মতিঝিল এবং পল্টন থানায় নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় ইসলামকে জামিন দেয় হাইকোর্ট। সরকার ঐ আদেশ স্থগিত রাখার আপিল করে।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখার নির্দেশ দেয়।
বিএনপির একজন আইনজীবী সানাউল্লা মিয়া  বলেন, মীর্জা ফখরুল ইসলামের এখন জামিন মুক্ত হতে কোন প্রতিবন্ধকতা নেই।
তিনি বলেন, হাইকোর্টের লিখিত নির্দেশ পাবার পর মীর্জা ফখরুল ইসলাম জামিনে মুক্ত হবেন।

গত ৬ই জানুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মীর্জা ফখরুল ইসলামকে আটক করে পুলিশ।-বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *