বাংলাদশে-ভারত ক্রিকেট সিরিজকালীন যুক্তরাষ্ট্র প্রবাসী হিন্দু ধমাবলম্বীদের দেশপ্রেম নিয়ে সাংবাদিক দর্পণ কবীরের মন্তব্যের জের ধরে নিউইয়র্কে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। নিউইয়র্ক প্রবাসী হিন্দুদের মধ্যে কবি নিখিল কুমার রায়ের আয়োজনে ২ জুলাই জ্যাকসন হাইটসের ফুডকোর্টে রাত নয়টায় এই সভা অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক থেকে কবি নিখিল কুমার রায় শনিবার ২৮ জুন নিউজওয়ার্ল্ডবিডি ডট কম-কে এ তথ্য জানান।
‘ভারতের পরাজয়ে বাংলাদেশি হিন্দুদের মন খারাপ’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদনের প্রতিবাদ জানাতেই এই সভার আয়োজন বলে জানান নিখিল রায়। তিনি বলেন, দর্পণ কবীরের কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।
প্রতিবাদ সভার জন্য তৈরি করা আহ্বানপত্রে বলা হয়, “সমগ্র হিন্দু সমাজের বিরুদ্ধে জনৈক দর্পন কবীরের ঘৃণা ছড়ানোর প্রতিবাদে সভা। জনাব দর্পণ কবীর বলেছেন হিন্দুরা ভারতে টাকা পাঠায়, বাংলাদেশে পাঠায় না। তিনি বলেছেন, ভারত ক্রিকেটে হারায় হিন্দুদের মন খারাপ। তিনি আরো বলেছেন, হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ একটি জঙ্গী সংগঠন এবং এর নেতারা জঙ্গী এবং একজন নেতার নামও উল্লেখ করেছেন। পবিত্র রমজান মাসে আমেরিকায় বসে তিনি হিন্দু-মুসলমানের মধ্যে ঘৃনা ছড়াচ্ছেন। এর প্রতিবাদে আমরা সভা আহবান করছি।”
দর্পণ কবীরের মন্তব্যের ওই প্রতিবেদনটি ২০ জুন দুই বাংলার মানুষের মুক্তচিন্তার ইন্টারনেট সংবাদপত্র ‘নিউজওয়ার্ল্ডবিডি ডট কম’-এ প্রকাশিত হয়।
নিউইয়র্ক সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
দর্পণ কবীরের মন্তব্য প্রতিবেদন: ভারতের পরাজয়ে বাংলাদেশি হিন্দুদের মন খারাপ!



Leave a Reply