বুধবার ৪ নভেম্বর ২০২৬

পানির দামে পাওয়া যাবে এইচটিসি’র ফোন

htc-820s-655x360পানির দামে তাইওয়ানের মোবাইল মোবাইল নির্মাতা সংস্থা এইচটিসি এবার ভারতেই হ্যান্ডসেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে৷

সংস্থার প্রেসিডেন্ট গ্লোবাল সেলস চ্যাঙ চিয়ালিন জানিয়েছেন , ‘ভারতে আমাদের হ্যান্ডসেট বিক্রি বহুগুণে বৃদ্ধি পেয়েছে৷ আগের অর্থ বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ভারতে আমাদের বিক্রি ১৫০ শতাংশ বেড়েছে৷ সেই কারণেই আমরা কোনও স্থানীয় সহযোগীর সঙ্গে ভারতে হ্যান্ডসেট অ্যাসেম্বলিং করার সিদ্ধান্ত নিয়েছি। ’

বর্তমানে এইচটিসির তাইওয়ান এবং চিনে হ্যান্ডসেট নির্মাণের কারখানা রয়েছে৷ চিয়ালিন জানিয়েছেন , ভারতে তাদের প্রস্তাবিত কারখানায় মোট বিক্রির ১০ শতাংশ মতো প্রাথমিক ভাবে উৎপাদন করা হবে৷ মূলত: তৈরি করা হবে মাঝারি দামের ফোন।

ডেস্ক  রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *