বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির সদস্য হলেন টিউলিপ

sdsdfsdfsdশেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তাকে নবগঠিত নারী ও সমতা বিষয়ক পার্লামেন্টারি কমিটির সদস্য ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি মারিয়া মিলার দুই সপ্তাহ আগে এই কমিটির চেয়ার নির্বাচিত হন।

এমপিদের কয়েক বছরের দাবির মুখে সমপ্রতি নারী ও সমতা বিষয়ক বিষয়গুলো দেখাশোনার জন্য একটি পার্লামেন্টারি সিলেক্ট কমিটি করে যুক্তরাজ্য সরকার।

গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ভোটে জয়ী হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

লন্ডন প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *